যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র : সমালোচনার ঝড়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-07-2023 11:19:01 am

যুক্তরাষ্ট্র শুক্রবার প্রথমবারের মতো ইউক্রেনকে ক্লাস্টার বোমা (গুচ্ছ যুদ্ধাস্ত্র) সরবরাহের ঘোষণা দিয়েছে। কিয়েভের বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে কঠোর লড়াইয়ের মুখোমুখি হওয়ায় যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে। 

এই পদক্ষেপে অবিস্ফোরিত বোমাগুলোর বিপদের কারণে মানবাধিকার গ্রুপগুলো যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করছে। তবে ওয়াশিংটন বলেছে, এ ব্যাপারে কিয়েভের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছে যে, এই যুদ্ধাস্ত্র জনবহুল এলাকায় ব্যবহার না করা সহ বেসামরিক নাগরিকদের ঝুঁকি হ্রাসের বিষয়টি তারা নিশ্চিত করবে।

প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএন’কে বলেছেন, এই অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত ‘খুব কঠিন’ ছিল কিন্তু ইউক্রেনের বাহিনীর ‘গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘হয় তাদের কাছে এখন রাশিয়ানদের থামানোর জন্য অস্ত্র থাকতে হবে, নয়তো এই এলাকায় ইউক্রেনকে তাদের অভিযান থেকে বিরত থাকতে হবে। আমি মনে করি তাদের এই অস্ত্রের প্রয়োজন ছিল। 

শুক্রবার ঘোষিত এই নতুন সামরিক সহায়তা প্যাকেজের ক্লাস্টার বোমার উল্লেখ করে পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, এটি ‘দ্বৈত-উদ্দেশ্য উন্নত প্রচলিত যুদ্ধাস্ত্র (ডিপিআইসিএম, আর্টিলারি বা ভূমি থেকে ভূমিতে ব্যবহারের মিসাইল ওয়্যারহেড)। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘অত্যাধিক প্রয়োজনীয়’ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে টুইটে বলেছেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতার সম্প্রসারণ আমাদের ভূমি দখলমুক্ত করতে এবং শান্তিকে আরও কাছাকাছি আনতে একটি নতুন উপাদান হিসেবে কাজ করবে।’

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘ ইউক্রেনের পর্যাপ্ত আর্টিলারি না থাকায় যদি রাশিয়ান সৈন্য ও ট্যাঙ্ক ইউক্রেনের অবস্থানের উপর দিয়ে চলে যায় এবং আরো ইউক্রেনীয় অঞ্চল দখল করে তাহলে বেসামরিক ক্ষতির ব্যাপক ঝুঁকি থাকে।’

কিয়েভ ‘লিখিত আশ্বাস দিয়েছে অত্যন্ত সতর্কতার সাথে এগুলো ব্যবহার করবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনের সরকার বলেছে ‘বেসামরিক নাগরিকদের ঝুঁকি কমানোর জন্য সমস্ত প্রণোদনা রয়েছে, কারণ এই জনগণ তাদের নাগরিক।’

মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেছেন, ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে, তারা বেসামরিক জনবহুল এলাকায় এগুলো ব্যবহার করবে না এবং তারা কোথায় সেগুলো ব্যবহার করবে তার রেকর্ড রাখবে এবং যুদ্ধের পরে সেগুলো নিষ্ক্রিয় করবে। 

আরও খবর