নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

অভয়নগরে ওয়ান শুটার গান ও গুলিসহ যুবক আটক

যশোরের অভয়নগরে দেশি তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ নূরাজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় বাবলা (২৫) নামে তার এক সহযোগি পালিয়ে যায়। 

আটক নূরুজ্জামান শংকরপাশা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার সহযোগি বাবলা একই গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে। 

শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ। 

তিনি জানান, সন্ত্রাসী ও মাদক বিরোধি অভযান চলাকালে শুক্রবার বিকালে শংকরপাশা গ্রামের চৌরাস্তায় একটি চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে একটি মোটরসাইকেল চেকপোস্ট থেকে কিছুটাু দুরে দাঁড়িয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হলে পুলিশ এগিয়ে যায়। পুলিশ আসতে দেখে মোটরসাইকেলের চালক তার সহযোগিকে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় পুলিশ নূরুজ্জামান নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দেশি তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আটক নূরুজ্জামান ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া তার সহযোগি বাবলার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

খোঁজ নিয়ে জানা গেছে, পলাতক বাবলা শংকরপাশা গ্রামের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।

Tag
আরও খবর