ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ যুব মহিলা লীগ এর সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহা দিবা খান সাথী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিহা হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

 সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নারী নেত্রী নাজমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসরাত জাহান নাছরিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খানম রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, শারমীন সুলতানা শরমী, নাসরিন সুলতানা ঝরা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, সহ-দপ্তর সম্পাদক পারভিন খানম মিশু, নির্বাহী সদস্য মির্জা রাফিয়া, লাবনী চৌধুরী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ। সম্মেলন থেকে এসময় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সম্ভাব্য সময়ে জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।


এর আগে সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশসের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাস্ট্রীয় ক্ষমতায় এসেছিল বলেই বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করিয়েছেন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি মহিলাদের অনেক সম্মানিত করেছেন। দেশের বিভিন্ন সেক্টরে বড় বড় পদে অধিষ্ঠিত করেছেন।

তিনি এ সময় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাস্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Tag
আরও খবর