যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

আবারও বাংলাদেশে আসতে চান মার্তিনেজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-07-2023 12:32:20 pm

এমিলিয়ানো মার্তিনেজ নিজেই আসতে চেয়েছিলেন বাংলাদেশে। তাঁর কলকাতা সফর নিশ্চিত হওয়ার পর আয়োজকদের তিনি বাংলাদেশে আসার আগ্রহটা জানিয়ে রেখেছিলেন। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন তাঁকে ছুঁয়ে গিয়েছিল। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে বড় পর্দার সামনে হাজার হাজার মানুষের উন্মাদনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনামও হয়েছিল। মার্তিনেজ দেখতে চেয়েছিলেন এই দেশটাকে। আজ ভোরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এসে পৌঁছেছেন ঢাকায়।

আর্জেন্টিনার গোলরক্ষককে ঢাকায় এনেছে ফান্ডেডনেক্সট নামের একটি প্রতিষ্ঠান। সংক্ষিপ্ত এই সফর। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কেটেছে প্রায় ১১ ঘণ্টার বাংলাদেশ সফর। দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গেও দেখা হয়েছে তাঁর। দেশের সাধারণ ফুটবলপ্রেমীদের সঙ্গে অবশ্য সেভাবে দেখা হয়নি মার্তিনেজের। কিন্তু অল্প যে কয়জনকে দেখছেন, তাতেই তিনি মুগ্ধ। এক ইনস্টাগ্রাম বার্তায় বলেছেন, নিকট ভবিষ্যতে তিনি আবার বাংলাদেশে ফিরতে চান। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে তিনি তাঁর হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছেন।

কলকাতার বিমানে ওঠার আগে ইনস্টাগ্রাম বার্তায় মার্তিনেজ লিখেছেন, ‘নেক্সট ভেনচার ও ফান্ডেডনেক্সটের সঙ্গে বাংলাদেশে অসাধারণ একটা সফরে এসেছিলাম আমি। এ দেশের মানুষের যত্ন, ভালোবাসা ও অতুলনীয় আতিথেয়তা আমার হৃদয় জয় করেছে। আমি নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে আবারও আসতে চাই।’

মার্তিনেজ এরপর লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই নাম না জানা আরও অনেককে, এই সফরে যাঁদের অবদান মোটেও কম নয়। বাংলাদেশের সঙ্গে আমার যে বিশেষ সম্পর্ক, আপনারা সবাই তাঁর অংশ। আমি এই দেশে আমার হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি। পরবর্তী সফরের আগপর্যন্ত সবাইকে বিদায় জানাই। আমি বাংলাদেশের বাজপাখি হতে পেরে মুগ্ধ।’

আজ বিকেলেই তাঁর বাংলাদেশ ছাড়ার কথা। আর্জেন্টিনা গোলরক্ষকের পরবর্তী গন্তব্য কলকাতা। সেখানে আগামীকাল বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর মধ্যে আছে আয়োজক প্রতিষ্ঠান শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের উদ্যোগে ‘তাহাদের কথা’ নামের একটা অনুষ্ঠান আর মোহনবাগান ক্লাবে গ্যারি সোবার্স, পেলে ও ম্যারাডোনার নামে গেটের উদ্বোধন এবং প্রদর্শনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিতি।


২০২১ সালে কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। সেটি ছিল লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক শিরোপা। কোপা জয় ছিল ১৯৯৩ সালের পর আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক ট্রফিও। কোপা আমেরিকা জয়ের পথে দারুণভাবে নিজেকে চেনান মার্তিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে মার্তিনেজের ছিল বড় অবদান। তারই ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম স্তম্ভ ছিলেন এই গোলরক্ষক। মেসি, আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আনহেল দি মারিয়াদের পাশাপাশি তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার বড় তারকা। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে দুটি আর ফাইনালে টাইব্রেকারে একটি শট ঠেকিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রাখেন বড় ভূমিকা।




Tag
আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫০ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে