নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।

যশোরের অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষার লক্ষে শুক্রবার (৩০ জুন) বিকেলে নওয়াপাড়া মডেল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

রোমান স্মৃতি সংঘের সৌজন্যে খেলায় অংশগ্রহন করেন বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। ৯০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ালে অবিবাহিত একাদশ বিবাহিত একাদশকে ৩-২ গোলে পরাজিত করে। অবিবাহিত দলের পক্ষে সুমন,রাজু,সাদ্দাম একটি করে গোল করেন। এবং বিবাহিত দলের পক্ষে সোহান ও রাকিব দুইটি গোল করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যশোর-১) শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,আলহাজ¦ মোহাম্মদ আলী, ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালাম।




খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম মহলদার। খেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোমান স্মৃতি সংঘের সভাপতি রকিবুল ইসলাম। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ধারাভাষ্য করেন জামিরা কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাস। খেলাটি পরিচালনা করেন রেফারি বাদশা ফয়সাল এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অবিবাহিত দলের আকাশ।

আরও খবর