ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় পরিবারের স্বচ্চলতা ফিরাতে দালালের খপড়ে পড়ে রহস্যজনক মৃত্যু

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দালালের খপ্পরে পড়ে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরেছেন হাফিজুর রহমান(৪২) নামে এক সাবেক কলেজ শিক্ষক। গত বৃহস্পতিবার গভীর রাতে সৌদি আরবের জেদ্দা শহরের একটি ভবন থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ওই কলেজ শিক্ষক কলারোয়া উপজেলার কৃপারামপুর গ্রামের রুস্তম আলী সানার ছেলে ।তিনি ২০০৮সাল থেকে কলারোয়ার বামন খালী এলাকা ইজ্ঞিনিয়ার শেখ মুজিবর রহমান কলেজের ম্যানেজমেন্ট শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এদিকে মৃত্যুর আগে বাঁচার জন্য চিরকুট লিখে সাহায্য চেয়ে আকুতি জানিয়েছিলেন ওই কলেজ শিক্ষক। বর্তমানে নিহতের লাশের আনার প্রস্তুতি চলছে বলে পরিবার সুত্রে জানা গেছে। ঘটনার পরে ছেলে হত্যার বিচার চেয়ে কলারোয়া থানায় মামলা করেছেন পিতা রুস্তম আলী সানা।অভিযুক্তরা হলেন,একই এলাকার সিদ্দিকুর রহমান খাঁ তার দুই ছেলে মোকলেছুর রহমান খাঁ,ও জুয়েল খাঁ।নিহতের দুলাভাই আবুল কালাম আজাদ জানান, তার শ্যালক ২০০৮সাল থেকে বামনখালী এলাকার ইজ্ঞিনিয়ার মুজিবর রহমান কলেজে ম্যানেজমেন্ট শিক্ষক হিসাবে কর্মরত ছিল। গত বছরের গত ২৮ডিসেম্বর একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোকলেছুর রহমান খাঁ জুয়েল খাঁ র খপ্পরে পড়ে পরিবারের স্বচ্ছলতার ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান। এর আগে মোকলেসুর প্রবাসে পাঠানোর সুবাদে বিভিন্ন সময়ে মোট ৬লক্ষ ৫০হাজার টাকা নগদ গ্রহন করে। পরে প্রবাসে তার শ্যালক কাজ নে পেয়ে খুব কষ্টে জীবন জাপন করছিল। কিছুদিন আগে মোকলেছুর প্রবাসে গিয়ে তার কাছে টাকা পাবেনা মর্মে জোর পূর্বক জবানবন্ধি ভিডিও ধারন করে নেয়। এরপর বিষয়টি পরিবারকে জানালে চলতি বছরের ১৫মে দেশে ফেরত আনার কথা বলে মোকলেছুরের পিতা সিদ্দিকুর রহমান খাঁ এশিয়া ব্যাংকের মাধ্যমে পুনঃরায় ১লক্ষ ১০হাজার টাকা গ্রহন করেন। গত বৃহস্পতিবার রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে বিষয়টি তারা পরিবারকে জানায়।এরপর ছেলে হত্যার বিচার দাবীতে পিতা রুস্তম আলী অভিযুক্ত তিন জনের নামে বাদী গত শনিবার কলারোয়া থানায় একটি মামলা দ্বায়ের করেন। ওই দিন রাতে মোকলেছুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।নিহতের পিতা রুস্তম আলী সানা কান্নাজড়িত কণ্ঠে জানান, গত বৃহস্পতিবার সকালে ছেলে তার স্ত্রীর সাথে কথা বলেছে । রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । আমার ছেলে আত্মহত্যা করার মত মানুষ না। তাকে পরিকল্পতি ভাবে তাকে হত্যাকরা হয়েছে।

তিনি আরো বলেন,আমার ছেলেকে বিদেশে নিয়ে ওরা মেরে ফেলেছে আমি আমার ছেলে হত্যার বিচার চাই। ছেলের লাশ এখন দেশে আনতে পারছিনা। এব্যাপারে প্রধান মন্ত্রীর সুদৃৃষ্টি কামনা করেন তিনি ।

কলারোয়ার থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান জানান, এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দ্বায়ের করেছেন।ইতিপূর্বে মোকলেছুর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।



Tag
আরও খবর