ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, কালিদাস রায়, শেখ শওকত হোসেন, ফরিদ হোসেন ময়না, হাফিজুর রহমান মাছুম, আকরামুল ইসলাম, রেজাউল ইসলামসহ আরও অনেকে। মানববন্ধন পরিচালনা করেন সাংবাদিক বেলাল হোসেন। 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও এখন দেশে সুশাসন নেই। জামালপুর সাধুরপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর নেতৃত্বে ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় অপরাধীরা এখন বেপরোয়া। 

সাংবাদিকরা আরও বলেন, অপরাধীদের কোন দল নেই। তাদের পরিচয় তারা অপরাধী। আমরা চাই এই আ.লীগ নেতাকে গ্রেফতারসহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।

মানববন্ধনে উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর