গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

খোঁজ নেয় না আত্মীয়রা, ‘শিক্ষা দিতে’ মৃত্যুর নাটক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 07:23:23 am

আত্মীয়রা খোঁজ-খবর নেয় না ঠিকমতো। কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণও করে না। ফলে তাদের কাছে নিজেকে ‘মূল্যহীন’ মনে হতে থাকে এক ব্যক্তির। এ কারণে আত্মীয়দের শিক্ষা দেওয়ার জন্য সাজান নিজের মৃত্যুর নাটক। এরপর শেষকৃত্যের সময় সবাই যখন কান্নাকাটিতে ব্যস্ত, সেই মুহূর্তে হেলিকপ্টার থেকে নেমে আসেন তিনি। সম্প্রতি এই কাণ্ড ঘটিয়েছেন বেলজিয়ামের এক ব্যক্তি।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরে জানা যায়, ওই লোকের নাম ডেভিড বারটেন। বয়স ৪৫ বছর। তার দাবি, সবার সংস্পর্শে থাকা কতটা গুরুত্বপূর্ণ আত্মীয়দের তা বোঝাতেই এই ‘প্রাঙ্ক’ করেছেন তিনি। এ ঘটনার দৃশ্য টিকটকে শেয়ার করেছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা থমাস ফট নামে এক ব্যক্তি।


ভিডিওতে দেখা যায়, বারটেনের ভুয়া শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত স্বজনেরা এক জায়গায় জড়ো হয়েছেন। এসময় একটি হেলিকপ্টার এসে নামে পাশের খোলা মাঠে। তা দেখে এগিয়ে যান কিছু মানুষ।


পরের ক্লিপে দেখা যায়, বারটেন ওই লোকদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তাকে জড়িয়ে ধরে কাঁদছেন এক ব্যক্তি। ধীরে ধীরে আরও মানুষজন তার দিকে এগিয়ে আসেন।


বারটেন নিজে সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ভিডিও শেয়ার করেননি। তবে তিনি কেন এমনটি করলেন তার ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন।


বারটেন বলেছেন, পরিবারের সদস্যরা তাকে কখনো কোথাও নিমন্ত্রণ না করায় তিনি মনে আঘাত পেয়েছিলেন।


তিনি বলেন, কেউ আমাকে দেখে না। সবাই আলাদা হয়ে গিয়েছিলাম। আমার নিজেকে মূল্যহীন মনে হতো। এ কারণে আমি তাদের শিক্ষা দিতে চেয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম, দেখা করার জন্য কেউ মারা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়।


বারটেন জানিয়েছেন, পরিবারের সদস্যদের মধ্যে ‘মাত্র অর্ধেক’ তার সাজানো শেষকৃত্যে হাজির হয়েছিলেন। বাকিরা শুধু যোগাযোগ করেছেন।


তার কথায়, এটি প্রমাণ করে, কে সত্যিকারে আমার পরোয়া করে। যারা আসেনি তারা আমার সঙ্গে সাক্ষাতের জন্য যোগাযোগ করেছে। তাই, একভাবে আমি জিতেছি।

আরও খবর