নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সরকারী রাস্তা দখল করে বাউন্ডারী নির্মান

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হরুরা গ্রামের জনসাধারণের চলাচলের সরকারি রাস্তার জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মান করেছে এলাকার দুই প্রভাবশালী মৃত নুরু মিয়ার ছেলে ফরহাদ সরকার ও আবদুল বারিক মিয়ার ছেলে ফজলু মিয়া। উক্ত রাস্তাটি উদ্ধারের জন্য এলাকার প্রায় অর্ধশত গ্রামবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দায়ের করা হয়।  সোমবার (০৫/০৬)গ্রামের সমাজসেবক মোঃ খলিলুর রহমান সাংবাদিকদের সামনে গ্রামের সাধারণ মানুষের চলাচলের অসুবিধার চিত্র তুলে ধরে রাস্তা উদ্ধারের কর্তৃপক্ষের দ্রুত  হস্তক্ষেপ কামনা করেন। 

হুরুয়া মৌজার খাস খতিয়ানভুক্ত বিএস ১১৭৪ দাগে ১০ ফুটের উক্ত রাস্তা দিয়ে ওই এলাকার ৫টি গ্রামের জিনদপুর,হুরুয়া কাঠালিয়া,ইব্রাহিমপুর,বাঘাদানা গ্রামের হাজারো মানুষসহ ছাত্র/ছাত্রীরা প্রতিদিন চলাচল করে। উক্ত প্রভাবশালী ব্যক্তিরা জোর পূর্বক পেশীশক্তির বলয়ে রাস্তার অধিকাংশ জায়গা জবর দখল করে বাড়ির সীমানা বাউন্ডারী ওয়াল নির্মান করে। ফলে রস্তাটি সরু হয়ে যাওয়া যানবাহনসহ মানুষের চলাচলের  বিঘ্ন সৃষ্টি হয়   হয়।  

এ ব্যাপারে অভিযুক্ত ফজলু মিয়া ও ফরহাদ সরকার বলেন, ৪০ বছর আগে রাস্তা যে ভাবে ছিল এখন ও সেইভাবে আছে আমরা কোন রাস্তার জায়গা দখল করি নাই। রাস্তা যদি থাকে সঠিক সিমানা থেকে মাপ জোক করে তা বের করতে আমাদের কোন আপক্তি নাই। 

এ ব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারি  কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন,অভিযোগের পেক্ষাপটে সহকারি কমিশনার (ভূমি)মাহমুদা জাহান স্যার এর নির্দেশনায় ওই রাস্তার জায়গা সরজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়, সেখানে সরকারি রাস্তার আংশিক দখল হয়ে গেছে,দ্রুতই এসিল্যান্ড স্যার বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

আরও খবর