ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার জেয়ালায় দুগ্ধপল্লীতে ভেজাল দুধ বিক্রয়ে কারনে ভ্রাম্যমান আদালত ৫ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার তালার জেয়ালায় দুগ্ধপল্লীর দুধ ব্যবসায়ী প্রশান্ত ঘোষকে ৯৬৫ কেজি ভেজাল দুধ ও ৩৫০ কেজি জেলিসহ আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

 তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনার কালে  ব্যবসায়ী ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া জরিমানার টাকা অনাদায়ে এক বছর কারাদণ্ডের রায় দেন তিনি।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, দুগ্ধপল্লী খ্যাত তালার জেয়ালা গ্রামে ভেজাল দুধ তৈরি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভেজাল দুধ প্রস্তুতের অভিযোগে প্রশান্ত ঘোষকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত ৯৬৫ কেজি ভেজাল দুধ ও ৩৫০ কেজি জেলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত দুধ দুইবার পরীক্ষা করে দেখা গেছে তাতে আরটিফিশিয়াল গ্লুকোজ রয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ডের রায় দেন। এছাড়া জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায়ও ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রশান্ত ঘোষ তালা কেন্দ্রীয় দুগ্ধ সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসামিকে বিকেল ৫টার দিকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস জানান, ভেজাল দুধ তৈরির সরঞ্জাম ও ভেজাল দুধসহ প্রশান্ত কুমার ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত দুধ পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে সেটাতে আর্টিফিশিয়াল গ্লুকোজ রয়েছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

Tag
আরও খবর