বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

কলাম : কাউকে বেশি মূল্য দেওয়া অবান্তর।

কাউকে অতোটাও মূল্য দিতে নেই

যতটা মূল্য পেলে কেউ অ'হংকারী হয়ে উঠে 

মূল্য দেওয়ার মূল্যায়নই করতে পারে না,

মূল্য এক অমূল্য সম্পদ যা টাকায় কখনো মিলে না

টাকায় নাকি বাঘের চোখও মিলে

কিন্তু কই মূল্যায়ন তো মিলে না!;

কারোর মা'য়ায় অতোটাও পড়তে নেই

যতটা মা'য়ায় পড়লে নিজেকে নে'শাগ্রস্ত মনে হয়

আর নে'শাগ্রস্ততা কাটিয়ে তোলার সে চেষ্টাও করে না,

বরং নে''শাখোর আখ্যা দিয়ে ছে'ড়ে যেতে

সে কখনোই দ্বিতীয় বার ভাবে না

এটা তারই প্রমাণ, 'কোনো নে'শাই যে ভালো না'!;

কাউকে অতোবারও আ''টকাতে নেই

যতবার আটাকাতে দেখলে সে হ্যাংলা মনে করে 

থাকার চেষ্টাটুকুও করে না,

ছেড়ে যেতে চাওয়া অনেক সহজ 

রেখে দিতে চাওয়া আর পারা, দুটোই যে ব'ড্ড ক'ঠিন 

যারা ছে'ড়ে যেতে চায় তারা থেকে যাওয়ার সুখই বোঝে না;

কাউকে অতোটাও বিশ্বাস করতে নেই

যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভা'ঙ্গলে

বিশ্বাস শব্দটাকেই আর বিশ্বাস করা যায় না,

বিশ্বাস বড্ড দামি জিনিস অপাত্রে দান করতে নেই,

কথায় আছে না, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে থৈথৈ করে! 

তাই কাউকেই বিশ্বাসের ভান্ডার উজাড় করে দেওয়া ঠিক না;

কাউকে অতোটাও গুরুত্ব দিতে নেই

যতটা গুরুত্ব দিলে তার কাছে নিজেরই আর

কোনো গুরুত্ব থাকে না,

কারো কাছে গুরুত্ব পাওয়া কতটা পরম প্রাপ্তির বিষয় 

সেটা উপলব্ধি করার ক্ষ'মতা সবার থাকে না

আর তাই কাউকেই নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না;

কাউকে অতোটাও ভালোবাসতে নেই

যতটা ভালোবাসার পর ঠ'কে গেলে 

আর নিজের প্রতিই ভালোবাসা থাকে না,

মানুষে গি'চগিচ করা কোলাহলের এই শহরে তখন-

নিজেকে ভীষণ একলা লাগে, বেঁচে থাকাটাই যেন দায়!

দী'র্ঘশ্বাস ছাড়া আর কিছুই সঙ্গী হয়ে রয় না;

কাউকে অতোটাও ক'ষ্ট দিতে নেই

যতটা ক'ষ্ট পেলে কেউ প্রার্থনায় বসেও কান্না করে ফেলে

আর সে চোখের জল যদি একবার স্রষ্টার পা স্পর্শ করে তবে তোমার ক্ষ'মা পাওয়ার আর কোনো রাস্তাই থাকবেনা।

লেখক : প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ; খুলনা বিশ্ববিদ্যালয়

Tag
আরও খবর