কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রাতের খাবার দেরিতে খেলে যেসব ক্ষতি হয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 03:10:48 pm

সংগৃহীত ছবি

◾ স্বাস্থ্য কথা


আপনি যদি গভীর রাতে খাবার পর্ব সারেন, তবে এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। জেনে নিন, রাতের খাবার দেরিতে খেলে কী সমস্যায় পড়তে পারেন-


✪ ওজন বৃদ্ধি করে:

রাতে শরীরের বিপাক দিনের থেকে ধীর এবং দুর্বল থাকে, যার কারণে গভীর রাতে খাওয়া খাবার হজম করতে অসুবিধা হয়। এই কারণে রাতে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি বার্ণ হতে পারে না। ফলাফলস্বরূপ ওজন বেড়ে যায়।


✪ রক্তচাপ বৃদ্ধি করে:

বিশেষজ্ঞদের মতে, গভীর রাতে খাবার খাওয়ার অভ্যাস রক্তচাপের পাশাপাশি রক্তে সুগারের মাত্রাও বাড়ায়, যা স্বাস্থ্যের ক্ষতি করে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে আগেভাগে রাতের খাবার সারুন।


✪ ঘুমের সমস্যা দেখা দেয়:

বেশি রাত পর্যন্ত জেগে থাকলে ক্ষুধা লাগতে পারে। তখন হাতের কাছে যা পাওয়া যায় কিংবা মুখরোচক কিছু খেয়ে পেট ভরান অনেকে। বিভিন্ন গবেষণা অনুসারে, গভীর রাতে স্ন্যাকস বা খাবার খেলে ঘুমের সমস্যা দেখা দেয়। এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।


✪ বিরক্তি ভাব বেড়ে যায়:

বেশি রাতে খাচ্ছেন মানে রাতে ঘুমের রুটিন আপনি ঠিকভাবে মানছেন না। এ কারণে দেখা দিতে পারে খিটখিটে স্বভাব। আপনার যদি পর্যাপ্ত মাত্রায় ঘুম না হয় তাহলে এটি আপনার মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না, ফলে বিরক্তির সৃষ্টি হয়।


তাছাড়াও স্থূলতা ও মেদ জমে। যা ক্ষেত্রবিশেষে অসহনীয় হয়ে ওঠে। 



আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৯ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০৯ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫১ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে