জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ইংল্যান্ডের হয়ে আরো অনেক বছর খেলতে চাই : রয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 08:35:17 am

আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে দেশটির ওপেনার জেসন রয় চুক্তি বাতিল করতে যাচ্ছেন গতকালই স্থানীয় ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে। তবে ২৪ ঘন্টা পার হবার আগেই এ বিষয়ে মুখ খুলেছেন রয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়ে ইংল্যান্ডের হয়ে আরও অনেক বছর খেলার ইচ্ছা প্রকাশ করেছেন রয়।

টুইটার ও ইনস্টাগ্রামে রয় লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে অনেক জল্পনা-কল্পনার পর আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি ইংল্যান্ড ক্রিকেট ছেড়ে চলে যাবো না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। আমি আশা করি আরও অনেক বছর ইংল্যান্ডের হয়ে খেলবো, এটাই আমার অগ্রাধিকার।’

‘আমার মেজর লিগে অংশ নেওয়ার ব্যাপারে ইসিবির সাথে স্পষ্ট ও সমর্থনযোগ্য কথা হয়েছে। আমি খেলতে যাওয়ায় খুশি ইসিবি। আমার সাথে বাৎসরিক চুক্তির বাকি অংশের অর্থ দিতে হবে না বোর্ডকে।’

‘আমি দেশের হয়ে এক ফর্মেটের ক্রিকেট খেলি বলেই আমার কোন কেন্দ্রীয় চুক্তি না থাকায় আমি খেলার সুযোগ চেয়েছিলাম। কারন ইংল্যান্ডের খেলার সূচির সাথে কোন বিপতি ঘটবে না। ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে যত বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবো, আমার জন্যই উপকার হবে।’

‘পরিষ্কার ভাবে বললে, ইংল্যান্ডের হয়ে খেলাটাই আমার অগ্রাধিকার। শীঘ্রই বিশ্বকাপ রয়েছে। ক্রিকেটার হিসাবে দেহেয়ে খেলাটা সবচেয়ে বড় সম্মানের।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৫২ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫৫ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে