কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মান্দার পুকুর পাড় থেকে বৃদ্ধের মরাদেহ উদ্ধার।


নওগাঁর মান্দায় পুকুরপাড় থেকে রমজান আলী মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রমজান মল্লিক উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত মেহের আলী মল্লিকের ছেলে। ঘটনায় তাঁর ছোট ছেলে রায়হান মল্লিক বাদি হয়ে মান্দা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক বিষয় নিয়ে মৃত রমজান মল্লিকের সঙ্গে বড়ছেলে মোয়াজ্জেম হোসেন মল্লিকের বিরোধ চলছিল। জের ধরে গত বুধবার (১৭ মে) বাবা ও ছেলের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে ছেলে মোয়াজ্জেম মল্লিক আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আছির উদ্দিন জানান, মারধরের ঘটনায় বাবা ও ছেলে উভয়পক্ষ মান্দা থানায় পৃথক অভিযোগ করেন। এর পর গতকাল রোববার সন্ধ্যার দিকে গ্রামের আজিজার মাষ্টারের পুকুরপাড়ে রমজান মল্লিককে মৃত অবস্থায় পাওয়া যায়।

মৃত রমজান মল্লিকের ছোটছেলে রায়হান মল্লিক পারিবারিক দ্বন্দ্বের  বিষয়টি স্বীকার করেন বলেন, বাবার মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারছি না। এবিষয়ে থানার ইউডি মামলা করা হয়েছে।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, রমজান মল্লিকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এই মুহুর্তে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও খবর