অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন : মোমেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2023 12:49:42 am

© সংগৃহীত ছবি



পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সব বন্ধুপ্রতীম দেশকে রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে আন্তরিক হতে হবে।



তিনি বলেন, ‘আমরা সবসময় আশাবাদী যে রোহিঙ্গা সংকটের সমাধান হবে.. তবে এটি সমাধানের জন্য আমাদের মিয়ানমার সরকারের আন্তরিকতা, আমাদের সব বন্ধু রাষ্ট্রের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন... তাদের আন্তরিকতা না থাকলে এর সমাধান হবে না।’রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটস ওয়ার্ল্ড পাবলিকেশন নামে একটি ম্যাগাজিন আয়োজিত ‘রোহিঙ্গা রিপাট্রিয়েশন: এ পাথওয়ে টু পিস, স্টাবিলিটি অ্যান্ড হার্মনি ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।


মোমেন মিয়ানমারে বিপুল বিনিয়োগকারী দেশগুলোকে নিজেদের স্বার্থে এবং তাদের বিনিয়োগ রক্ষায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, অনেক দেশ বঙ্গোপসাগর অঞ্চলে আগ্রহ দেখিয়েছে এবং তারা এখানে বিনিয়োগ করেছে এবং বাণিজ্য বাড়িয়েছে।


তিনি বলেন, ‘এই (রোহিঙ্গা) সমস্যার সমাধান না হলে, সন্ত্রাসী কর্মকা- (রোহিঙ্গাদের দ্বারা সংঘটিত) হলে এই বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ টিকিয়ে রাখতে এই অঞ্চলে শান্তি প্রয়োজন।’


লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান (অব.) সেমিনারটি পরিচালনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রকাশনার নির্বাহী উপদেষ্টা আবুল হাসান চৌধুরী, প্রকাশনার নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম, গ্যারেথ জন ইভান্স, অধ্যাপক মাইকেল ডব্লিউ চার্নি, মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী (অব.) বক্তব্য রাখেন। 


আরও খবর