ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটায় ভূমির ইজারা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন শাঁকদহা মৌজায় আদালতে মামলা চলমান থালাবস্থায় স্থানীয় সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই কর্তৃক সহকারী কমিশনার (ভূমি) হতে ভূয়া ভূমিহীন সাজিয়ে ভূমি ইজারা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রস্তাব পাঠানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ও ইজারা বন্দের দাবীতে গত ইং- ১১/০৫/২০২৩ তারিখ স্থানীয় মোঃ রফিকুল ইসলা, হাকিম, সিরাজুল ইসলাম ও মো: লুৎফর মুন্সী স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে। 

অভিযোগ সুত্রে জানা গেছে, তালা উপজেলাধীন ৩ নম্বর সরুলিয়া ইউনিয়নের ৪১ নং শাঁকদহা মৌজায় এস এ ১১১২, ১১২০, ২৫৫৭ নং খতিয়ানে ৬৯৯, ৬৮৯, ৬৮৭, ৬৮৮ দাগের মালিকানা জমি সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করে। পরবর্তীতে তাদের কাজ শেষে দেওয়ানী আদালতে ১১/১২ নং মামলা বিচারধীন আছে। বিচারধীন থাকাবস্থায় সরুলিয়া ইউপি চেয়ারম্যান ভূমিদস্যু শেখ আব্দুল হাই লোভের বশবর্তী হয়ে তার স্ত্রী, ভাই, তার বডিগার্ড, তার মোটর সাইকেল চালক, তার অনুগত মেম্বার ও তাদের স্ত্রীদের সহ চেয়ারম্যানের আত্নীয় স্বজনদের ভূয়া ভূমিহীন সনদপত্র দিয়ে তাদের কাছ থেকে তিন লক্ষ করে টাকা নিয়ে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার ও নায়েবের সহযোগিতায় সাবেক সহকারী কমিশনার (ভূমি) কে ভুল বুঝিয়ে তথ্য গোপন করে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি প্রস্তাব প্রেরণ করে। প্রেরিত প্রস্তাবে যে সকল ভূমিহীনদের নাম আছে এ অঞ্চলের মানুষ জানে তারা সবাই চেয়ারম্যানের পোষ্য বাহিনী। উক্ত দূর্নীতিবাজ, ভূমিদস্যু চেয়ারম্যান ও কথিত ভূয়া ভূমিহীনদের হাত থেকে তাদের ভূমি রক্ষার দাবী জামায় এলাকাবাসী।

Tag
আরও খবর