শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

অভয়নগরে বিভিন্ন এলাকায় ভারী যানবাহন চলাচলে রাস্তার বেহাল দশা

যশোরের অভয়নগরের বিভিন্ন এলাকায় ভারী যানবাহন চলার কারণে রাস্তার অবস্থা নাজেহাল, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।


যশোরের নওয়াপাড়া বাজারের ঐতিহ্যবাহী ভৈরব সেতুর কোল ঘেঁষে শংকরপাশা, মধ্যপুর থেকে নগর দেয়াপাড়া ঘাট পর্যন্ত ব্যবসা জন্য বিভিন্ন ঘাট তৈরি করেছে। সে সব ঘাটে কয়লা, বালু, সারসহ বিভিন্ন মালামাল ড্যাম্পিং করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে ওই সব ড্যাম্পিং থেকে প্রতিদিন শতশত ভারি যানবাহন ১০ চাকা বিশিষ্ট ট্রাক লোড হয়। যে সব ট্রাক লোড ৪৫/৫০ মেঃ টন মালামাল ওজনসহ গ্রামের কাঁচা পাকা রাস্তায় চলাচলের কারণে রাস্তা গুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে ঐ সব অঞ্চলের সাধারণ মানুষ ব্যাপক দূর্ভোগের মধ্যে পড়েছেন। ঐ সব রাস্তা ২/৩ টন ওজনের ধারণ ক্ষমতা থাকলেও ভারি যানবাহন চলছে।

চিত্র: রাস্তার বেহাল দশা

এইভাবে ভারি যানবাহন চলার কারণে রাস্তাগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, রাস্তাগুলো চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে, কখনো কখনো দেখা যায় যানবাহন থেকে মালামাল পড়ে আছে রাস্তায়, দুর্ঘটনার কবলে পড়ে খাদে পড়ে আছে। রাস্তার মধ্যে বিভিন্ন স্থানে বড় বড় কাদের সৃষ্টি হয়ে গেছে প্রাইভেটকার মাইক্রোবাস গুলো চলাচলের রণ উপস্থিত হয়ে গেছে উঁচু-নিচু হওয়ার কারণে যানবাহন চলার বিঘ্ন হচ্ছে এদিকে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে রাস্তায় ধুলোর সৃষ্টি হয়েছে মনে হচ্ছে পাকা রাস্তা নয, যেন দীর্ঘদিনের জীর্ণ শীর্ণ চরম ভোগান্তির কাঁচা রাস্তা, বৃষ্টি হলে তো চলাই মুশকিল 


উল্লেখ‍্য, সম্প্রতি ভৈরব সেতুর ওপার দক্ষিণ দেয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চলাচলের অনুপযোগী কালভার্টের উপর দিয়ে ভারি ভারি যানবাহন চলাচলের কারণে কালভার্ট ভেঙে ক্ষতিগ্রস্থ হয়েছে। নিজেদের উদ্যোগে কালভার্টের নিচে ইটের গাঁথুনি দিয়ে মেরামত করতে দেখা গেছে। ঐ সব অঞ্চলে কয়লা, বালু, সারসহ সকল মালামালের ড্যাম্প আবাসিক এলাকায় গড়ে তোলার কারণে প্রতিনিয়ত মানুষের শ্বাস কষ্ট জনিত রোগ বেড়ে চলেছে। এলাকার একাধিক ব্যক্তিরা দাবি করে জানিয়েছেন, অনতিবিলম্বে ভারি যানবাহন চলাচল বন্ধসহ কর্তৃপক্ষের নিদিষ্ট ধারণ ক্ষমতার মধ্যে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হোক। অন্যথায় আমাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়েছে।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা যায় তিনি বলেন, ভারি ভারি যানবাহন ট্রাকগুলো ধারণ ক্ষমতার অধিক বহন করে চলাচলের কারণে আমার এলাকার একটি রাস্তা দিয়েও সাধারণ মানুষ চলতে পারেনা, এলাকা ধুলাবালিতে সয়লাব, ঐ সব রাস্তাগুলোর সাথে পানিসরা কালভার্ট গুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অত্র এলাকায় ভৈরব সেতু মানে এপার ওপারের মানুষের স্বপ্নের সেতু,তারই পাশ দিয়েই গড়ে উঠেছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, প্রয়োজনে ব্যবহার হচ্ছে ভারী যানবাহন, ক্ষতিগ্রস্ত হচ্ছে অত্র অঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট, ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ।


আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে