আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন মরিশাসের প্রেসিডেন্ট বাসস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-05-2023 04:31:26 pm

সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন ও তার স্ত্রী সায়ক্তা রুপন আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

তিনি তার ৪০ মিনিটের সফরে মন্দিরে প্রার্থনা করেন এবং পূজা দেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ বাসস’কে বলেন, ‘মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রুপন সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে পৌঁছান এবং শঙ্খ বাজিয়ে ও উলু ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।’

তিনি জানান, অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরও পাঁচজন প্রতিনিধি ছিলেন।

মন্দিরে পূজা দেওয়ার পর পৃথ্বীরাজসিং রুপন, তার স্ত্রী ও অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন।

পরিদর্শনের সময়, মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজসিং রুপনকে একটি উটোরিও (উৎসবের স্কার্ফ) দিয়ে অভ্যর্থনা জানান এবং ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরুপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সার্বজনীন পূজা কমিটির রমেন মন্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত এবং জয়ন্ত কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

পৃথ্বীরাজসিং রুপন নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এ উপলক্ষে একটি ফটো সেশনে যোগ দেন।

সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।

মরিশাসের প্রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ‘ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩’ এবং দ্বিপাক্ষিক কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন। সূত্র: বাসস


 

আরও খবর





6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৬ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে