দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইবি ভিসির বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন

abir hossain ( Contributor )

প্রকাশের সময়: 09-05-2023 03:48:43 pm

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আকস্মিকভাবে বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করেন।


এসময় তার সাথে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান সহ অন্যান্যরা। পরিদর্শনকালে তিনি অফিস কার্যক্রম, অফিসের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন। 


এসময় প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাঁর সাথে ছিলেন। পরিদর্শনকালে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদেরকে যথাযথ ভূমিকা পালনের তাগিদ দেন। 


তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টার মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে চাকুরী বিধি মেনে সময়ানুবর্তিতা, সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag
আরও খবর