ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

রামগড়ে মেওয়া মোবা পাইবোরীস্মৃতি ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রামগড়ে মেওয়া মোবা পাইবোরীস্মৃতি ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা  

মেধার  বিকাশে আর্থিক সংকট কোন প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেনা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ  পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের চলতি বছর ৩০ লক্ষ টাকা মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা দিয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)।তিনি আজ রামগড় পৌরসভার মাস্টার পাড়ায় মেওয়া -মোবা-পাইবোরী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । 

শুক্রবার ৫ই মে সকাল ১১টায় রামগড় পৌরসভার মাস্টারপাড়ায় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সুইসাউ মারমার সভাপতিত্বে কৃতিশিক্ষার্থী সংবর্ধনা   ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সাবেক জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী, রামগড় ডায়াবেটিক সমিতি ও পুতুল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার নিখিল চন্দ্র নাথ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।

সাংবাদিক নিজামউদ্দিন লাভলুর সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রধান অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থী মাসেনু মারমা,এপেইং মারমা,সুইসানু মারমা ও মাওয়ংশোয়ে মারমা কে ক্রেস্ট ও বৃত্তি প্রধান করা হয়। 

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর