ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার বাইপাস সড়কে মস্তক বিহীন লাশ উদ্ধার

সাতক্ষীরার বাইপাস সড়ক এলাকায় রাস্তার ধারে জলাশয় থেকে একটি মস্তক বিহীন গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার(৩১ আগস্ট) সকাল ৮ টার  দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও সেখানে একটি জুতো পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুজির এক পর্যায়ে লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান। এসময় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে। 

খবর পেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য জায়গা থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। 

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, গলাকাটা লাশটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ি ইয়াছিন আলীর। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। পুরাতন সাতক্ষীরায় তার চায়ের দোকান আছে।

তবে লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি।  বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর