নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নবীনগরে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ৮টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিনভর পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান। আজ ৪ মে বৃহস্পতিবার উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামে ও জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের ফসলি জমি অবৈধ ভাবে ড্রেজার চালানোর দায়ে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ঐ সব ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।


স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, চারপাশের বিস্তীর্ণ সবুজ শ্যামল ফসলি জমির মাঝখানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে কৃষিজমি ধ্বংস করা হচ্ছে। জমির আইল ভেঙে পড়ার কারণে চারপাশের কৃষিজমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাধ্য হয়ে কৃষক কম মূল্যে তার জমি ওইসব মুনাফা লোভী ড্রেজার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। আমরা এসব ড্রেজার মেশিন বন্ধ ও ফসলি জমি সুরক্ষার দাবী জানাই।


এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহান জানান,নবীনগরে মুনাফালোভী ড্রেজার ব্যাবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮ টি ড্রেজার মেশিন, পাম্প ও পাইপসমূহ জব্দ করা হলো। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর