পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৩৮

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-05-2023 09:40:00 pm

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ৩২ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ দিন সারাদেশের ৩৮ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। মঙ্গলবার (২ মে) বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের মাধ্যমে এ তথ্য জানা গেছে।


এতে জানানো হয়, দ্বিতীয় দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি প্রথম পত্র পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা।


মঙ্গলবার নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৩৪২ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২০ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৬৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯২০ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬১২ জন, সিলেট বোর্ডের ৯৭০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ৫২ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ৩৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৯৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।


৩৮ জনের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ১২ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা বহিষ্কার হয়েছেন ১৪ জন আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ১২ জন পরীক্ষার্থী।


বহিষ্কারদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, রাজশাহী বোর্ডে ২ জন, কুমিল্লা ২ জন, যশোর বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।


এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। দ্বিতীয় দিনে মঙ্গলবার পরীক্ষা ছিল ১৮ লাখ ৯৩ হাজার ১৮ জনের। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৬৬২ জন। অনুপস্থিত ছিলেন ৩২ হাজার ৩৫৬ জন। ১৭ হাজার ৪২৭ জন এসএসসি পরীক্ষার্থী, ১১ হাজার ৬২৯ জন দাখিল পরীক্ষার্থী এবং ৩ হাজার ৩০০ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী দ্বিতীয় দিনের পরীক্ষা দেননি।


নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ৭৮৫ জন, দাখিল পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৭ হাজার ৭৩ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজার ৮০৪ জন।


আগামীকাল বুধবার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয় পত্র আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের আরবী-২ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

আরও খবর