শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

কোনো শক্তি আমাদের সরাতে পারবে না: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 08:31:49 am

বিরোধী দল ও যেসব পশ্চিমা শক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোনো শক্তি আমাদের সরাতে পারবে না।


গতকাল শনিবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয়ে সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন, আন্দোলনে যারা ব্যর্থ, তারা সন্ত্রাস করবে। নির্বাচন করতে দেবে না, সেই দুঃসাহস দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।


এসময় তিনি আরও বলেন, বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তাদের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। মির্জা ফখরুল মিথ্যাচারে তাদের নেতাকর্মীরাও হতাশাগ্রস্ত, ভবিষ্যৎ অন্ধকার।


এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সমালোচনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অন্য দেশে দেশটির রাজনৈতিক হস্তক্ষেপের নিন্দা করেন ওবায়দুল কাদের। বলেন, আমরা অন্যদেশের গণতন্ত্রে হস্তক্ষেপ করিনা। তারা (আমেরিকা) আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে কেন হস্তক্ষেপ করবে? আমাদের স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। গণতন্ত্রে যুগান্তকারী পরিবর্তন রাতারাতি আসবে না। আমেরিকার মতো দেশের দু’শ বছরের ঐতিহ্য থাকা স্বত্বেও আমেরিকার সবাই তাদের নির্বাচন মেনে নেয়নি।


কাদের আরও বলেন, সেখানে গণতন্ত্রকে রক্তাক্ত করে ৫-৬ জন মারা গেছে। এটা কোন গণতন্ত্র? সে গণতন্ত্র শিখেয়ে লাভ নেই। আমাদের সংবিধান যা বলে আমরা তাই করবো।


বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে কাদের বলেন, জাপান ৩০ হাজার কোটি ইয়েন বিনিয়োগ করছে। বিশ্বব্যাংকও ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি। বিশ্বব্যাংক আন্তর্জাতিকভাবে প্রশংসা করছে।


আ. লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা নিজের জন্যে কিছু পেতে জাপান যাননি, দেশের জন্য আনতে গেছেন।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে