কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

অসুস্থ এরদোয়ান, মাঝ পথেই বন্ধ করে দিলেন টিভি সাক্ষাৎকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 12:56:40 pm

শারীরিক অসুস্থতায় ভুগছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) অসুস্থতার কারণে একটি টিভি সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ না করেই চলে যান তিনি।


এরপর বুধবার তিনটি নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইনে অংশগ্রহণ বাতিল করে দিতে বাধ্য হয়েছেন তার্কিস প্রেসিডেন্ট। আগামী ১৩ মে তুরস্কে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।  


নির্বাচনকে উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন ৬৯ বছর বয়সী এরদোয়ান।


মঙ্গলবার যে টিভি সাক্ষাৎকারে তিনি উপস্থিত হয়েছিলেন, সেটি নির্ধারিত সময়ের ৯০ মিনিট আগে শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় হঠাৎ করে বিজ্ঞাপনে চলে যায় টিভি চ্যানেলটি।


যখন সম্প্রচার স্থগিত করে দেওয়া হয় তখন কেউ একজনকে টিভির পেছন থেকে বলতে শোনা যায়, ‘ওহ ওয়াও।’


এর ১৫ মিনিট পর প্রেসিডেন্ট এরদোয়ান আবারও টিভির পর্দায় ফিরে আসেন এবং তিনি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘গতকাল এবং আজ অনেক কঠিন পরিশ্রম হয়েছে। এ কারণে পাকস্থলীর ফ্লুতে আক্রান্ত হয়েছি। আমি আপনার এবং দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি।’


ওই সময় এরদোয়ানের চেহারাটা কিছুটা বিষন্ন এবং মলিন দেখা যাচ্ছিল। তিনি দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার কিছুক্ষণ পরেই সাক্ষাৎকার অনুষ্ঠানটি শেষ করে দেওয়া হয়।


এরপর বুধবার কেন্দ্রীয় আনাতোলিয়ান প্রদেশে তিনটি নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইন বাতিল করেন এরদোয়ান। তার বদলে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে ওই ক্যাম্পেইনগুলোতে যোগ দেন।


পরবর্তীতে এরদোয়ান জানান, বুধবার সারাদিন বিশ্রাম নেবেন এবং বৃহস্পতিবার আবারও নিজের স্বাভাবিক কাজকর্ম শুরু করবেন।

আরও খবর