নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

অভয়নগরে মেশিনে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু

যশোরের অভয়নগরে সিডল টেক্সটাইল মিলের ফিনিশার কার্ড মেশিনে জড়িয়ে আল আমিন গাজী (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার সিড্ল টেক্সটাইল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আল আমিন গাজী উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের ধোপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুটি ফিনিশার কার্ড মেশিনে মেরামতের কাজ করছিলেন তিনি। বুধবার ভোর আনুমানিক ৩ টার দিকে চলমান একটি ফিনিশার কার্ড মেশিনে বিকট শব্দ হয়। এসময় তিনি ওই মেশিনের কাছে গিয়ে দেখেন আল আমিন গাজী শব্দ করা ওই মেশিনের ভেতরে জড়িয়ে আটকে রয়েছেন। দ্রুত মেশিন বন্ধ করে আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সিড্ল টেক্সটাইল মিলের সিবিএ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি দুর্ঘটনা। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, মেশিনের জড়িয়ে নিহত শ্রমিকের মরদেহ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag
আরও খবর