ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মঙ্গলবার ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির পূর্বাভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 07:44:05 pm

ভারতের পূর্বাঞ্চলে কয়েকদিন ধরেই চলছে প্রচণ্ড দাবদাহ। এই পরিস্থিতি আরও অন্তত চারদিন থাকবে। তবে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে শিগগির বৃষ্টিপাতের হাত ধরে কমে আসবে গরম। ফলে স্বস্তি পাবেন এসব এলাকার বাসিন্দারা। সোমবার (১৭ এপ্রিল) ভারতীয় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।


এনডিটিভির খবরে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ছয়দিন ধরে, উপকূলীয় অন্ধ্র প্রদেশে চারদিন এবং বিহারে তিনদিন ধরে দাহদাহ পরিস্থিতি বিরাজ করছে।


সোমবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে আরও চারদিন দাবদাহ দেখা যেতে পারে। সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ডও আগামী দুই থেকে তিনদিন এমন আবহাওয়ার সম্মুখীন হতে পারে।


এছাড়া সোমবার পাঞ্জাব-হরিয়ানার কিছু এলাকা এবং মঙ্গলবার (১৮ এপ্রিল) উত্তর প্রদেশের পশ্চিমাংশে অনুরূপ দাবহাদের আশঙ্কা করা হচ্ছে। ১৮ থেকে ১৯ এপ্রিল উত্তর প্রদেশের পূর্বাংশেও তীব্র উত্তাপ দেখা যেতে পারে।


তবে উত্তর-পশ্চিম ভারতের বাসিন্দাদের জন্য সুখবর শুনিয়েছে আইএমডি। তারা জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে সক্রিয় বায়ুর কারণে মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলের বাসিন্দারা ক্রমবর্ধমান তাপমাত্রা থেকে কিছুটা স্বস্তি পাবেন।


পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও রাজস্থানে আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮ এপ্রিল ভারি বৃষ্টিপাত আশা করা হচ্ছে জম্মু-কাশ্মীর এবং লাদাখের বিভিন্ন এলাকায়। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও ১৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে ভারি বৃষ্টিপাত হতে পারে।


ভারতীয় আবহাওয়া অফিসের বিচারে কোনো স্টেশনের তাপমাত্রা সমভূমিতে কমপক্ষে ৪০ ডিগ্রি সেলসিয়াস, উপকূলীয় অঞ্চলে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলে ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে দাবদাহের ‍সূত্রপাত ধরা হয়। এসব ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অন্তত ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে।


এর আগে, চলতি মাসের শুরুর দিকে ভারতীয় আবহাওয়া অফিস উত্তর-পশ্চিম এবং উপদ্বীপ অঞ্চলগুলো ছাড়া এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশটির বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছিল। এই সময়ে মধ্য, পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে অস্বাভাবিক দাবদাহের আশঙ্কা রয়েছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে