গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

সৌদি আরবের পরিকল্পনায় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 09:28:42 am

উপসাগরীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আয়োজনের কথা ভাবছে সৌদি আরব। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, সৌদি সরকারের প্রতিনিধিদল এ বিষয়ে আইপিএলের মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন। উপসাগরীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি চালুর পরিকল্পনা থেকে আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে সৌদি সরকারের প্রতিনিধিদল।


বিভিন্ন দেশের সিনিয়র ক্রিকেট প্রশাসক, কোচ ও খেলোয়াড়েরা সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজকে বলেছেন, বছরখানেক আগেই দুই পক্ষের এ বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনার কথা তাঁরা জেনেছেন। তবে কেউ-ই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। 


ভারতের খেলোয়াড়েরা প্রস্তাবিত এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভারতের কোনো ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে অংশ নিতে পারবেন না। আর যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে আইসিসি ও সদস্যদেশগুলোর অনুমোদনও লাগে।


আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সৌদি আরবের ক্রিকেটে আগ্রহী হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোয় খেলাধুলায় বিনিয়োগ করছে সৌদি আরব সরকার। ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আন্তর্জাতিকভাবে নিজেদের ইমেজ বাড়ানোর চেষ্টা করছে আরব দেশটি। 


বার্কলে মনে করেন, ওই অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে সৌদির লিগ আয়োজন হবে ‘যৌক্তিক’ পরবর্তী পদক্ষেপ, ‘তারা অন্য যেসব খেলার সঙ্গে জড়িত, সেসব দেখে বোঝা যায়, ক্রিকেটটা আগ্রহ তৈরি করবে। খেলাধুলায় তারা যেভাবে এগিয়ে আসার চেষ্টা করছে, তাতে ক্রিকেট সৌদি আরবের জন্য মানাসই হবে। খেলাধুলায় তারা বিনিয়োগ করতে আগ্রহী এবং আঞ্চলিকভাবে তাদের অবস্থান যেমন, তাতে ক্রিকেটই সম্ভাবনাময়।’


সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারতের জন্য পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় সৌদি আরব। দেশটি আইসিসির সহযোগী সদস্য হলেও ভালো স্টেডিয়াম নেই ক্রিকেটের জন্য। গত মাসে আরব নিউজকে সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেছেন, ‘আমরা টেকসই অবকাঠামো বানাতে চাই, যেন বৈশ্বিক ক্রিকেটের কেন্দ্রবিন্দু হয় সৌদি আরব।’


খেলাধুলায় বিপ্লব আনার চেষ্টা করছে সৌদি আরব। এরই মধ্যে ফর্মুলা ওয়ান আয়োজন করেছে দেশটি। তাদের সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান কিনেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকা খেলছেন সৌদির ঘরোয়া লিগে। গুঞ্জন আছে, লিওনেল মেসিকেও নাকি বছরে চার হাজার কোটি টাকার লোভনীয় পারিশ্রমিকে কিনতে চায় সৌদির ক্লাব আল-হিলাল। আর সৌদি সরকারি মালিকানাধীন তেল-গ্যাসের প্রতিষ্ঠান আরামকোর সঙ্গে আইসিসি ও বিসিসিআইয়ের স্পনসর চুক্তিও আছে। গত ফেব্রুয়ারিতে আইপিএলের সঙ্গে পার্টনারশিপ চুক্তিও করেছে সৌদি পর্যটন কমিশন।


সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের প্রতিনিধিদলকে ভারতীয় ক্রিকেটে দেখা গেছে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আয়োজন নিয়ে সৌদি আরব যে পরিকল্পনা করছে, তা দেখে আইপিএলে দলগুলোর মালিক এবং বিসিসিআই নাকি বেশ চমকে গেছে। সৌদির পরিকল্পনার সঙ্গে টক্কর দিতে পারে নাকি একমাত্র আইপিএলই। গত বছর আরব আমিরাতে শুরু হয়েছে নতুন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ (আইএলটি২০)। প্রচুর বিদেশি ক্রিকেটার সেখানে খেলেছেন। 


তবে এ টুর্নামেন্ট নিয়ে বিতর্কও হয়েছে আইসিসির সদস্যদেশগুলোর মধ্যে। কারণ, আরব আমিরাতের ঘরোয়া ক্রিকেট অত শক্তিশালী নয়। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নিক হকলি জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর লক্ষ্য হলো ওই অঞ্চলে ক্রিকেটের আরও প্রসার ঘটানো। আর তাই ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য কিছু বিধিনিষেধও রয়েছে।


গত ফেব্রুয়ারিতে আইপিএলের সঙ্গে সৌদি পর্যটন কমিশনের চুক্তির পর বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, ‘সৌদি আরবে ক্রিকেট চালুতে এই পার্টনারশিপ দারুণ ভূমিকা রাখবে।’ 


পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম গত ফেব্রুয়ারিতেই সৌদি আরবে সফরে গিয়ে সেখানে ক্রিকেট লিগ চালু করা নিয়ে কথা বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে। পাকিস্তানের ক্রিকেটও নাকি সৌদি আরবের সঙ্গে হাত মেলাতে চায়। ওয়াসিম আকরাম তখন বলেছিলেন, ‘প্রিন্সের সঙ্গে কথা বলো। আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছি এবং শিগগিরই এখানে সৌদি লিগ দেখতে চাই।’

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২৭ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে