আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা।

পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৬ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে। ছুটি শেষে আগামী ৩০ এপ্রিল থেকে অফিস পূর্বের ন্যায় যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে। 

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল আগামী ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। আগামী ২৭ এপ্রিল সকাল ৭টা থেকে হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে। তবে বিদেশি শিক্ষার্থীরা পূর্ব অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করলে তাদের সীমিত সেবা প্রদান করা হবে। এছাড়া মহান মে দিবস উপলক্ষ্যে আগামী ০১ মে ২০২৩ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও খবর