রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

বাফুফের কাছে ব্যাখ্যা চাইবে মন্ত্রণালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 03:42:52 am

সাফজয়ী নারী ফুটবল দলকে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টাকার অভাবে মেয়েদের সফর বাতিল করতে হয়েছে বলে জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে।


এজন্য মূলত ক্রীড়া মন্ত্রণালয়কেই দায়ী করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে বাফুফে নিজেদের দোষ মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ তুলেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।


সোমবার (১০ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩০তম বৈঠক আয়োজিত হয়েছে। কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।  


সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে বাফুফের দেয়া বক্তব্যের বিষয়টিও। ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, সংসদ সদস্য জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।  


কিছুদিন আগেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাদ্দ না দেয়ায় টিম পাঠাতে পারেনি- এমনটা জানিয়ে এক বিবৃতি দেয় বাফুফে। তবে ইতোমধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২৭ মার্চ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল। তবে সেখানে উল্লেখ ছিল ৩১ মার্চের মধ্যে তাদেরকে অবগত করার জন্য। কিন্তু এক দিন পরই বাফুফে জানায়, টাকা না পাওয়ায় টিম পাঠাতে পারছে না তারা। কাজটি বাফুফে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে বলে জানিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।


বাফুফের এমন বার্তা মন্ত্রণালয় এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে বলে বৈঠকে আলোচনায় উঠে আসে। ফলে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যাখ্যা চাওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।