স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার নব নির্বাচিত পূর্নাঙ্গ কমিটি গঠন

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2023 12:57:23 pm

ফাইল ছবি


◾  প্রবাস ডেস্ক 


দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশী ইপিএস কর্মীদের সর্ববৃহৎ ও জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া। দেশটির রাজধানী সিউলের ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের হলরুমে আজ ২৯ জানুয়ারি (রবিবার) ২০২৩ সালের পরিচালনা পরিষদের পূর্নাঙ্গ কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। 


অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ২০২২ সালে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার কার্যক্রমের সেরা সংগঠকদের পুরষ্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার সদস্য সহ কোরিয়াস্থ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ এবং ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।


গত ২৫ ডিসেম্বর বিয়ংজমস্থ এশিয়া মাল্টিকালচার সেন্টারে ৮ম বারের মত সংগঠনটির নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরবর্তী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে আশিকুন নবী রাসেল সভাপতি ও নূর আলম মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 


এ সম্পর্কে সংগঠনটির সভাপতি বলেন, ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া পূর্বের ন্যায় ইপিএস কর্মীদের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবে। কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের নিকট ইপিএস বাংলা কমিউনিটি আস্থা ও ভালোবাসার জায়গা, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। নতুন নতুন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশীদের অবস্থান দক্ষিণ কোরিয়াতে সুদৃঢ় করার প্রত্যয়ে নিয়োজিত থাকব আমরা।


সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, দক্ষ নেতৃত্ব দিয়ে নব-নির্বাচিতরা আগামী দিনে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের কল্যাণার্থে কমিউনিটিকে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিয়ে যাবেন প্রত্যাশা করছি। বিগত বছরগুলোতে করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটলেও সামনের দিনগুলোতে দুর্বার গতিতে আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 


উল্লেখ্য, ২০১২ সালে ফেসবুক গ্রুপ ইপিএস বাংলা গ্রুপের মাধ্যমে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে সমন্বয়ক কমিটির মাধ্যমে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে।