বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

প্রবাসীদের জন্য ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ঘোষণা

ফাইল ছবি

◾ প্রবাস ডেস্ক


দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়ক বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ঘোষণা করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসীদের উৎসাহিত করতে পাঁচটি ক্যাটাগরিতে ৪৫ জন প্রবাসীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।


বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান মো. মোজাফফর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যারা শুধু বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন তারা এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। মাসিক ১২০০ দিরহাম বেতনের সমপরিমাণ বা এর নিচের সাধারণ কর্মীদের থেকে ১০ জন, ১২০০ দিরহামের ওপরের সাধারণ কর্মীদের থেকে ১০ জন, পুরুষ ব্যবসায়ী ১০ জন, নারী ব্যবসায়ী ৫ জন ও পেশাজীবীদের মধ্যে প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, কনসালট্যান্ট, সাংবাদিক, ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত প্রবাসীদের থেকে ১০ জনকে এই পুরস্কার দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেমিট্যান্স অ্যাওয়ার্ডের জন্য কনস্যুলেট থেকে সরবরাহ করা নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ, প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।


দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, শারজাহ ও ফুজাইরাতে বাংলাদেশ সমিতি, রাস আল খাইমাহতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে সরাসরি অথবা mission.dubai@mofa.gov.bd ই-মেইলে আবেদন করা যাবে। নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।




আরও খবর
দুবাইয়ে ভালো নেই বাংলাদেশি শ্রমিকেরা

১৪৭২ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে