কুড়িগ্রামের উলিপুরের তবকপুরে বাংলাদেশ ছিল হিযবুল্লাহ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ শনিবার বিকেল ৫ টায় আলোকিত বহুতল মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাও. মোঃ জসীম উদ্দিন সালেহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. মুহাম্মদ মোহেব্বুল হাসন কারিমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. আব্দুস সাত্তার ও মাও. মোঃ মাজিদুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলোকিত শিশু কন্ঠ পরিষদের নির্বাহী পরিচালক মাওলানা মোফাফখের আহমদ শামসী, সাবেক ইউপি সদস্য এনামুল হক মানিক, মাও. সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তারা আলোচনা সভায় ১৭ই রমজান বদর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।
পরে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় মহান আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়। #
২ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭ দিন ৫০ মিনিট আগে
১৮ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে