নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ সকাল ১১টায় র‍্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সঞালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা, আরডিআরএস সিএনবি প্রকল্পের আয়শা আক্তার, আরডিআরএস এর সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ সোহেল রানা, ইসলামিক রিলিফ এর প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, ব্রাকের উপজেলা ম্যানেজার ফকরুল আলম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস থেকে জানাতে চাই নারী পুরুষের মাঝে কোন বৈষম্য থাকবে না। এজন্য সকল নারী পুরুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও বিশেষ করে আরডিআরএস, ব্রাক, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, নারী সংগঠন, ইসলামিক রিলিফ বাংলাদেশ, পৌরসভার প্রকল্পের সুবিধাভোগীরা অংশ গ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে, সাম্প্রতিক সময়ে একটি ৭ বছরের শিশুর ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর ঘটনা তাৎক্ষণিক বিচারের দাবী জানান। 

এদিকে আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের (উলিপুর) আয়োজনে যুব, কিশোরী ও নারী সদস্যের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ আতাউর রহমান, আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মশিউর রহমান, কমল কান্তি রায়, আমেনা খাতুন উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে