নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাজাদুর রহমান তালুকদার

 

 কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাজাদুর রহমান তালুকদার।

 দ্বিতীয় ধাপে ২১ মে উলিপুর  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু  বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫০ হাজার ৪'শ ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোটর সাইকেল প্রতীকের বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু  ১৫ হাজার ৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও ঘোড়া মার্কা প্রতীকে এম কফিল উদ্দিন ৬ হাজার ৬'শ ৭৮ ভোট, দোয়াত কলম প্রতীকে মোঃ আহসান হাবিব রানা ৬ হাজার ৫'শ ৯৭ ভোট ও কাপ পিরিচ প্রতীকে সরদার মোঃ আল মামুন ২ হাজার ২'শ ২ ভোট পেয়েছেন।

 ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সাঈদ সরকার টিয়া পাখি প্রতীকে পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আজাহার আলী সরকার টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৪'শ ২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 মহিল ভাইস চেয়ারম্যান পদে মতি শিউলি কলস প্রতীকে ২৮ হাজার ৮'শ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসতারী রহমান চন্দনা ফুটবল প্রতীকে ২৫ হাজার ৯'শ ৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোছাঃ রিপা বেগম হাঁস মার্কা প্রতীকে ২৩ হাজার ৮'শ ৪৮ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণা করেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার আতাউর রহমান।

মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া উলিপুর  উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা ছিলো।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ  সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর কবির সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। উল্লেখ্য, উলিপুর উপজেলা নির্বাচনে ১৫১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৭৬৭ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ১৩ জন  #


আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে