নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উলিপুরে মহান মে দিবস পালিত


  বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় মে দিবস। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা আটঘণ্টা কর্মদিবসের দাবিতে নিজেদের রক্ত দিয়েছিলেন। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।‘শ্রমিক- মালিক গড়বো দেশ
স্মার্ট হবে বাংলাদেশ’
মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে 
দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য কুড়িগ্রাম জেলার উলিপুরে বিভিন্ন শ্রমিক  সংগঠন কর্মসূচি পালন করে। সকাল থেকেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে ফুলের তোরা নিবেদন করে সংগঠনগুলো। এর মধ্যে ছিল কুড়িগ্রাম জেলা  বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর উপজেলা শাখা, ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা- অটো টেম্পু, সিএনজি ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, উলিপুর বাজার দোকান কর্মচারী ইউনিয়ন, থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, হকার শ্রমিক ইউনিয়ন। 
শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। 
পরে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। উলিপুর বড় মসজিদ মোড়ে একটা  ও  অপর একটি সমাবেশ পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু, বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, সভাপতি লিটন মিয়া প্রমূখ। 
আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে