কুড়িগ্রামের উলিপুরে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে পৌর শহরের মুন্সিপাড়ার জেয়াদুল হকের ছেলে আরাফাত হোসেন রয়েল(৩৪)কে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় পৌর শহরের গুণাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।
জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. আককাছ আলী সরকার। সোমবার বিকেলে আরাফাত হোসেন (৩০) নামে এক কর্মী আককাছ আলী সরকারের ট্রাক প্রতীকের প্রচারণায় প্রাইভেটকার যোগে বজরার দিকে যাচ্ছিলেন। এ সময় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছিলে রয়েল গাড়িসহ ওই কর্মীকে আটকে দেন। পরে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ
বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তি তার দোষ স্বীকার করলে নির্বাচনী আচরণ বিধিমালায় তার ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব প্রার্থী যেন অবাধ শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারেন এ জন্য আমাদের টহল অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৮ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে