নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অবসরে গেলেন উলিপুরের অন্যতম মেধাবী শিক্ষক প্রফেসর মোঃ আইনুল ইসলাম জুয়েল

 

অবসরে গেলেন উলিপুরের অন্যতম মেধাবী শিক্ষক প্রফেসর মোঃ আইনুল ইসলাম (জুয়েল)।তিনি উত্তর বঙ্গের অন্যতম শীর্ষস্হানীয় বিদ্যাপীঠ কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে 
৭ নভেম্বর চাকুরী থেকে অবসর গ্রহণ করেন।ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী এই শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে ফাস্ট ক্লাস সেকেন্ড হয়েছিলেন। ১৩ তম বিসিএস - এ গণিতে ১ম স্হান পেলেও তিনি ১৪ তম বিসিএস পরীক্ষায় গণিতে ৩য় স্হান অধিকার করে প্রভাষক হিসেবে যোগদান করেন । অত্যন্ত মেধাবী, সৎ ও নীতিবান শিক্ষক হিসেবে তিনি ছাত্রদের কাছে প্রিয়ভাজন ছিলেন।  তিনি  এস এস সি ১৯৮০ সালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে  তিন বিষয়ে লেটার মার্কস সহ প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হন, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রথম শ্রেণী পেয়ে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গনিত বিভাগে ভর্তি হন। অনার্স ও মাস্টার্সে তিনি প্রথম শ্রেণী পেয়ে সেকেন্ড হন।এরপর  দুর্নীতি দমন কমিশনে ইন্সপেক্টর হিসেবে ১বছর চাকুরী করেন।পরবর্তীতে ১৪ তম বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় ৩য় হয়ে গনিত বিভাগের প্রভাষক হিসেবে নওগাঁ সরকারি কলেজে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছর চাকুরী শেষে গত ৭ নভেম্বর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।উল্লেখ্য, যে উনি ১৩ তম সাধারণ বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় গনিতে ১ম স্হান পেলেও ১৪ তম বিসিএস এর নিয়োগ আগে হওয়াতে তিনি ১৪ তম বিসিএস এ আগেই যোগদান করেন।
পারিবারিক জীবনে ১০ ভাই-বোনের মধ্যে তার অবস্থান ৬ নম্বর। তার সহধর্মীনি সৈয়দপুর সরকারি কলেজ এর প্রভাষক হিসেবে কর্মরত। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। 
  তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী নজির হোসেন আহমেদ স্বাধীনতার পূর্বে চিলমারীর ব্রহ্মপূত্র বাবার নাম - নজির হোসেন আহমেদ। তিনি চিলমারীর রমনা বাজারের " লাকী জুট সাপ্লাইয়ার্স " নামক জুট সিপার্স এর ম্যানেজিং পার্টনার ছিলেন।
নদের ভাঙ্গনে বসত ভিটা হারিয়ে  স্বপরিবারে উলিপুর উপজেলার কালুডাঙ্গা নামক স্হানে চলে আসেন। তার বড় ভাই ডাঃ সাজেদুল ইসলাম একজন বীরমুক্তিযোদ্ধা।তার অন্যান্য ভাই ও পরিবারের সদস্যরা অত্যন্ত মেধাবী। তার বড় ভাইয়ের ছেলে আহমেদ শিবলী শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব   হিসেবে দায়িত্ব পালন করছেন, তার অন্য ছোট ভাই কামরুল ইসলাম জেলা নির্বাচন অফিসার, এক ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী।

আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে