নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুড়িগ্রামের উলিপুরে চেতনা পাঠাগার ও ক্লাবের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার হাতিয়া ইউনিয়নের নুতন অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩ মে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের সভাপতি সফিউর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি হাসান ইমাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু। বিশেষ অতিথি ছিলেন,ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক, ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান এরশাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু, নুরুল হুদা, পরিবহন ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, শিক্ষক নুরুন্নবি সরকার, নূর এ হাসান সরকার  প্রমূখ। সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা  হলেও সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।শিল্পীদের গানে গানে তরুণ যুবকদের আনন্দে মেতে উঠতে দেখা যায়।সুস্থ সাংস্কৃতিক ধারার মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্হল।বিদ্যালয় মাঠ ছাড়াও কুড়িগ্রাম-চিলমারী রোড জনগণের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সংগীত ও নৃত্য পরিবেশন করেন উত্তরাঞ্চলের নীলফামারী, রংপুর, কুড়িগ্রামের উদীয়মান শিল্পীবৃন্দ।সব মিলিয়ে অনুষ্ঠানটি দারুণ উপভোগ্য হয়েছিল। সভাপতি তার বক্তব্যে, ধৈর্য ধরে অনুষ্ঠান উপভোগ করার জন্য আগতদের ধন্যবাদ ও সকলের সহযোগিতা পেলেও প্রতিবছর অনুষ্ঠান করা হবে  জানান।উল্লেখ্য, প্রতিষ্ঠানটি সামাজিক কর্মসূচি ছাড়াও এলাকার যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বই পড়াসহ অন্যান্য কর্মসূচির আয়োজন করছে।

আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে