কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

উখিয়ার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে বাসেই সন্তান প্রসব!

 মিয়ানমারের চলমান সংঘাতে জীবন বাঁচাতে পালিয়ে আসা এক গর্ভবতী মহিলাকে বাসের মধ্যেই সফলভাবে সন্তান প্রসব করালেন উখিয়ার বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালের মিডওয়াইফেরা। বাসে সন্তান প্রসবকারী ঐ মহিলার নাম তমশিদা (৩০)। (২১ অক্টোবর ২৪) সোমবার ৮ টা ৫০ মিনিটের দিকে কক্সবাজারের উখিয়াস্থ বালুখালী ‘ফ্রেন্ডশিপ’ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

রোগীর স্বামী রশিদ জানায় , সম্প্রতি মিয়ানমারে চলমান সংঘাত চলাকালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশকালে (২০ অক্টোবর) রবিবার বিজিবির হাতে আটক হয় তার স্ত্রী তমশিদা। বিজিবি হেফাজতে থাকাকালীন (২১ অক্টোবর) সোমবার রোগীর প্রসব ব্যদনা বেড়ে গেলে ক্যাম্প -১৩ তে (আগে থেকে আশ্রিত) রোগীর বোন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিজিবির কাছে উপস্থাপন করলে বিজিবি মানবিক বিবেচনায় রোগীকে ছেড়ে দিয়ে গাড়ীতে তুলে দেয় চিকিৎসার নিমিত্তে। এদিকে রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে তার বোন বাসে করে রোগীকে বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের দিকে নিয়ে আসে। হাসপাতালের কাছাকাছি আসতে আসতে রোগীর শারিরীক পরিস্থিতি এতোটাই বেগতিক ছিলো যে রোগীকে হাসপাতালে প্রবেশ করিয়ে চিকিৎসা দেয়া মোটেও অনুকুলে ছিলোনা।

এদিকে গাড়ীতে চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তা প্রহরী তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরত মিডওয়াইফদের অবগত করলে মিডওয়াইফ যাদবী, মৌসুমি, চন্দনা ও শোভা’র সহযোগীতায় রাত ৮ টা ৫০ মিনিটে বাসের মধ্যেই মহিলার স্বাভাবিক সন্তান প্রসব করায় এবং পরবর্তীতে বাকী স্বাস্থসেবা হাসপাতালে নিয়ে দেয়া হয়। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ফ্রেন্ডশিপের এমন ভালো কর্মের সাধুবাদ জানায়। রোগীর স্বামী রশিদ জানান, ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিক সেবা দিতে এগিয়ে না আসলে তার স্ত্রীকে বাঁচানো কঠিন হতো, তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর