নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পাচারকালে হোয়াইক্যং চেকপোস্টে ডগ জ্যাক দ্বারা অভিযান চালিয়ে ১২ হাজারের অধিক ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার করেছে বিজিবি। 


শনিবার (১৪ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে, টেকনাফ ব্যাটালিয়ন-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ তথ্যটি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সকাল ৮ টা ১০ এর দিকে হোয়াইক্যং চেকপোস্টের টহলদল খারাংখালী হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি K-9 ইউনিটের সদস্য এবং সিপাহী ডগ জ্যাক যথারীতি তল্লাশী কার্যক্রম শুরু করলে সিএনজি চালকের সীটের নীচে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা উক্ত সিএনজিটি তল্লাশী করে চালকের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১২ হাজার ৬'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে সিএনজিটিও আটক করা হয়। 


ধৃত আসামীর নাম : আনোয়ার হোছন (৩০), পিতা-আব্দুর রহিম, গ্রাম-নাছরপাড়া, পোস্ট-নয়াপাড়া, থানা-টেকনাফ কক্সবাজার, জেলা-কক্সবাজার। 


গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত ইয়াবা এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা যায়।

Tag
আরও খবর