নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টেকনাফে র‍্যাবের অভিযানে ১১৫ বোতল বিদেশি মদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বসত বাড়ির শয়নকক্ষে খাটের নিচ থেকে ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।বুধবার (২০ নভেম্বর) বিকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকা থেকে এসব মদের বোতল উদ্ধার করা হয়।কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া)


দেবজিত পাল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বিকালে উপজেলার মিঠাপানিরছড়া এলাকার একটি বসত-বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ওই সময় বসতবাড়ির সামনে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ছৈয়দ করিমসহ অজ্ঞাত ২/৩ জন মাদক কারবারী ঘরের পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক মাদক কারবারীর বসতঘর ও ঘরের আশপাশ এলাকা তল্লাশী করে শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১১৫ বোতল বিদেশী মদ (১০০টি বোতলের লেভেলের গায়ে MANSHAL RUM, 40% ALC এবং ১৫টি বোতলের লেভেলের গায়ে GRAND ROYAL BLACK., WHISKY MEZCLADO, WHISKY EN MYANMAR 40% ALC লেখা আছে) উদ্ধার করা হয়।স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ওই বাড়ীটি পলাতক মাদক কারবারী ছৈয়দ করিমের। সে বসত-বাড়িতে মাদকদ্রব্য মজুদ করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।উদ্ধারকৃত মদ ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর