নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামী গ্রেফতার

কক্সবাজার সদরের সুগন্ধা বীচ পয়েন্ট এবং টেকনাফের মৌলভীবাজার মুসলিমপাড়া এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,কক্সবাজার পৌরসভার

দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুল মোন্নাফ

প্রকাশ কালুর ছেলে।মোঃ শামসুল আলম (২৫) এবং

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার মুসলিমপাড়া এলাকার মৃত আবুল কাশেম সওদাগরের ছেলে মোঃ জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকের (৩৮)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) দেবজিত পাল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,বুধবার (২০ নভেম্বর) চাঁদপুর মডেল থানার মামলা নং ১১, তারিখ-০৩/০২/২০১০, জিআর নং-৭২/১০, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিল ৭(ক) মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ শামসুল আলমকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-১৫, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা বীচ এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ শামসুল আলম (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মামলায় সে ২ বছরের বিনাশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সাজা পরোয়ানাভুক্ত আসামী।


এছাড়াও অপরদিকে একইদিনে চট্টগ্রাম সিএমপি হালিশহর থানার মামলা নং ১২(৩)১৫, জিআর-৫০/১৫, প্রসেস নং-৪২৯/২৪, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(০১) এর ৯(খ) ধারা মোতাবেক পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী মোঃ জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকের’কে আইনের আওতায় নিয়ে আসতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার মুসলিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকা থেকে পলাতক আসামী মোঃ জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকের (৩৮) কে গ্রেফতার করা হয়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শামসুল আলমকে কক্সবাজার সদর মডেল থানা এবং জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকের’কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর