নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার,আটক-১

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে

২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারী এক নারীকে আটক করা হয়।আটক নারী হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত তৈয়ব গোলাল এর মেয়ে রায়লা বেগম (৫৫)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সোমবার (১১ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা চৌধুরীপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তির পিঠে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরবর্তীতে টহলদল তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।


অপরদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে টেকনাফ কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন) বাসে তল্লাশীকালীন একজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। উক্ত নারীর স্বীকারোক্তিতে তার হাতে থাকা নাস্তার ব্যাগের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭ শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, আটককৃত আসামীকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর