নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টেকনাফে চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার মোটিভ উদঘাটনসহ এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতার আসামি হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার মো. আইয়ুবের ছেলে নুর হাফেজ (২৬)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ঘটনার অনুসন্ধানে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকালে ভিকটিম তাহমিনা আক্তার (৭) মাদ্রাসায় গিয়ে স্কুলের পাশে খেলাধুলা করার সময় একই ওয়ার্ডে বসবাসরত রোহিঙ্গা নুর হাফেজ তাকে প্রলোভন দেখিয়ে তার ইজিবাইকে (টমটম) করে এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়।



মূলত নুর হাফেজ উক্ত ভিকটিমের কানের স্বর্ণের দুলের লোভে তাকে নিয়ে যায় বলে জানায়। কানের দুল দুটি তার কান থেকে নিয়ে নিলে ভিকটিম তার বাবা-মাকে বলে দেবে বললে তখন ঘাতক নূর হাফেজ চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করে।তখন ভিকটিম বেশি নাড়াচাড়া করলে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। তার মৃত্যু নিশ্চিত হলে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দেয় এবং সন্ধ্যা হলে সে বস্তাবন্দি লাশটি রাস্তার পাশে ফেলে চলে যায়।

পরে র‌্যাব ছায়া তদন্তসহ ঘাতকদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে।এরই ধারাবাহিকতায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নুর হাফেজকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর