নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টেকনাফের ওপারে লাল দ্বীপে দুই বিদ্রোহী সংগঠনের মধ্যে গোলাগুলি

এবার কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে নাফনদীর সঙ্গে লাগোয়া লাল দ্বীপে মিয়ানমারের দুই সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি( এএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে।এ ঘটনায় সীমান্তের এপারের মানুষের মধ্যেই দেখা দিয়েছে আতঙ্ক।


বুধবার ( ১১ সেপ্টেম্বর) ভোর থেকে বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) রাতে এবং সকাল পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া ও সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় থেমে থেমে গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। বিষয়টি জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নজির আহমদ মেম্বার।টেকনাফ সদর ইউনিয়নের সদস্য নজির আহমদ বলেন, নাফনদীর জাইল্যার দ্বীপ ও লাল দ্বীপে বুধবার ভোর সকালে ও সন্ধ্যায় এবং বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত আরকান আর্মির (এএ) এর আরএসও এর মধ্যে থেমে থেমে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছ। এ ঘটনায় আতঙ্ক গ্রামের লোকজন ঘর থেকে বের হচ্ছে না।



স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, মিয়ানমার সীমান্তে নাফনদীর সঙ্গে লাগোয়া লাল দ্বীপে থেকে গত দুইদিনে ভারী গুলির বিকট শব্দ ভেসে আসতেছে। লাল দ্বীপ টেকনাফ সীমান্তের খুব কাছাকাছি একটি দ্বীপ।সেখানে মিয়ানমারের দুই বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ও আরএসও এর মধ্যেই গোলাগুলি হচ্ছে বলে শুনেছি।এতো নিকটে এমন ঘটনা এপারের মানুষের জন্য আতঙ্কের।


এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সীমান্তের ওপারে লাল দ্বীপে মিয়ানমারের দুটি বিচ্ছিন্নতাবাদী দলের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। বিজিবি নাফ নদীতে তাদের টহল ও মনিটরিং বৃদ্ধি করেছে বলেও তিনি জানান।


উল্লেখ্য,মিয়ানমারের রাখাইন দখল নিতে আরাকান আর্মি দেশটির সেনাবাহিনীর সঙ্গে গত ৬ মাস ধরে যুদ্ধে করছে। এরই মধ্যেই আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ অঞ্চল ও দেশটির সেনা ও বিজিপি’র ক্যাম্প, চৌকি দখলের পরে মংডু শহর দখল নিতে সেখানেও তীব্র হামলা চালাচ্ছেন।এদিকে মিয়ানমার সীমান্ত থেকে একাধিক বার নাফনদীতে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে।

Tag
আরও খবর