নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে যাত্রীবাহী বাংলাদেশি একটি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে অন্তত ৫০ রাউন্ড গুলি করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে জানা গেছে।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে আব্দুর রশিদের মালিকাধীন যাত্রীবাহী একটি ট্রলার নাফ নদীর মাঝপথে নাইক্ষ্যংদিয়া পার হলে এ ঘটনা ঘটে।


পরে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে ভিড়ে যাত্রীদের নামিয়ে দেয়। তবে মিয়ানমার থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


ট্রলারের থাকা যাত্রী নাছির উদ্দিন বলেন, সেন্টমার্টিন থেকে অসুস্থ মাকে নিয়ে কক্সবাজারে চিকিৎসার জন্য সার্ভিস ট্রলারে করে টেকনাফে রওয়ানা দিই।মাঝপথে শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি পৌঁছারে হঠাৎ মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয়। এতে ট্রলারে থাকা ৫০-৬০ যাত্রী চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন। কেউ কেউ ট্রলারের নিচে শুয়ে পড়েন। অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ট্রলারের একটি কাঠ ভেঙে পরে।


সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়ার ঘটনায় ফের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলরত যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্তে ট্রলারে গুলিবর্ষণের বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।


এরআগেও মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে বাংলাদেশের নির্বাচনী কর্মকর্তাদের ওপর গুলি ছোড়া হয়েছিল। মিয়ানমার সীমান্তের ওই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে বলে জানা গেছে। এই গোষ্ঠীর সদস্যরাই গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর