নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্বৈরাচার পতনে নিহতদের স্মরণে টেকনাফে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ

’ছাত্র জনতার অভ্যুত্থানের একমাস ! 

শহীদদের স্মরণে ছাত্র-জনতার- 'শহীদি মার্চ'।


কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে টেকনাফে ছাত্র-জনতার আয়োজনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় টেকনাফ সরকারি কলেজ গেইটের সামনে থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান, মাদরাসা এবং স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


মার্চটি টেকনাফ সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে শাপলা চত্বর, প্রধান সড়ক, ঝর্না চত্বর, উপজেলা পরিষদ গেইট হয়ে আবু সিদ্দিক মার্কেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


এর আগে দুপুরে টেকনাফ সরকারি কলেজের শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে শহীদি মার্চ শুরু করেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়ার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্লোগানগুলির মধ্যে ছিল ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, ‘আবু সাঈদ/শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আজকের এই দিনে আবু সাঈদ/শহীদদের মনে পড়ে’ ইত্যাদি।


বক্তারা উল্লেখ করেন, এক মাস আগে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার জন্য হাজারো ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদদের স্মরণ করে বক্তারা টেকনাফের সরকারি খাতগুলোকে দুর্নীতি মুক্ত করার দাবি জানান এবং টেকনাফকে মাদকমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বিচারের দাবি জানিয়ে সমাপ্ত করা হয়।

Tag
আরও খবর