নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আইনশৃঙ্খলা বাহিনি পরিচয়ে তুলে নেওয়ার ৮ বছর পরও বাড়ি ফিরেনি টেকনাফের আব্দুল্লাহ

কক্সবাজার টেকনাফে ৮ বছরেও ফিরেনি টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়াপাড়া ২ নং ওয়ার্ড এলাকার শামশুমিয়ার পুত্র মো. আব্দুল্লাহ। ঘরে ফিরে আসবে এমন আশায় বুক বেঁধে গুমরে কাদঁছে তার মা বাবা। ৮ বছর পেরিয়ে গেলেও থামছে না মা বাবার কান্না।


২০১৬ সালের ১৩ জানুয়ারি বুধবার সকাল ৯ টার দিকে মো. আব্দুল্লাহসহ তার এক বন্ধু মো. জয়নাল কক্সবাজার লিংক রোড এলাকায় মুরগির খাবারের পাত্র কিনতে দোকানের সামনে পৌঁছার কিছুক্ষণ পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তারা দুজনকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।


অপহরণের পর থেকে পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা তদবির করা হলেও ঘরে ফিরে আসেননি মো. আব্দুল্লাহ। 


অপহরণ রহস্যের কূল কিনারাও পাওয়া যায়নি। এমনকি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ধর্ণা দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে পরিবার। পরিবারে বিরাজ করছে গভীর হতাশা ও শূন্যতা। এখনও ফিরে পাওয়ার প্রহর গুনছে মা-বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজনরা।


জানা যায়, এদিকে ছেলেকে হারিয়ে নির্বাক মো. আব্দুল্লাহ মা রহিমা খাতুন। ঘটনার পর থেকে তিনি ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছেন। এছাড়া ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায়, কান্না আর থামছে না, ছেলেও আর ফিরে আসে না।

পরিবারসহ এলাকাবাসীর প্রশ্ন এমনকি অপরাধ ছিল মো. আব্দুল্লাহ’র । যে কারণে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন তিনি। মো. আব্দুল্লাহ’র মা রহিমা খাতুন জানান, আমার ছেলে কোন ধরনের রাজনীতিতে জড়িত ছিল না। কী কারণে, কেন তুলে নেওয়া হলো আমি জানি না। তিনি এখনও আশাবাদী তার বুকের ধন ফিরে আসবে।


অপরদিকে এ ঘটনায় তিনি কোনো মামলা করেনি। নিরুপায় হয়ে অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারপরেও তার খোঁজ পাওয়া যায়নি। 


একইভাবে মো. আব্দুল্লাহ’র সাথে থাকা সেন্টমার্টিনের জয়নাল ও টেকনাফ থেকে যাওয়া তার বন্ধু টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়া পাড়ার আবদুল মোতালেব এর ছেলে জাহেদ হোসেন জাকুকে কক্সবাজার কলাতলীতে অবস্থানরত এক রুম থেকে তুলে নিয়ে যায় । সেই থেকে তিন জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। 

এব্যাপারে নিখোঁজ মো. আব্দুল্লাহর পরিবারসহ জয়নাল ও জাহেদ হোসেন পরিবার প্রশাসনের কাছে নিখোঁজদের ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।

Tag
আরও খবর