দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার, নৌকা জব্দ

টেকনাফে দেড় লাখ পিস পরিত্যক্ত অবস্থায় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি। 

সোমবার (১২ জুন) ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি গোপন সংবাদে সাবরাং বিওপি'র বিআরএম -৪ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর - পূর্ব দিকে আশিকানি নামক এলাকা অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক

লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের সংবাদ পেয়ে সাবরাং বিওপি হতে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই আশিকানি নামক এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আড় নিয়ে কৌশলগত অবস্থান নেয় । একপর্যায়ে ৪ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূণ্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে । নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নৌকা হতে লাফিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাশের কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায় । পরে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশী চালিয়ে একটি কাঠের নৌকার ভিতর হতে কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৩ টি পোটলা উদ্ধার করে । উদ্ধারকৃত পোটলার ভিতর হতে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয় । 

এসময় কোন মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। 

 বিজিবি অধিনায়ক আরো জানায়- চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে ।

Tag
আরও খবর